ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ

২০২৬ মার্চ ১০ ১৮:৫৩:২১
নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুজব বিভিন্ন হিব্রু ভাষার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তার একটি নতুন ছবি প্রকাশ করেছে।

ছবিটি মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি সোমবার (৯ মার্চ) তোলা হয়েছে।

এর আগে, ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি–এর হিব্রু সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে নেতানিয়াহুর শারীরিক অবস্থাকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের কয়েকটি সম্ভাব্য কারণ তুলে ধরা হয়েছে। তবে এসব দাবি বা গুজব এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বা জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি। এছাড়াও তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

নির্ধারিত কয়েকটি কূটনৈতিক সফরও স্থগিত করা হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে যে, গুজবের কারণে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে