ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

স্বর্ণের বাজারে নাটকীয় পরিবর্তন—৬ মার্চের নতুন দাম

২০২৬ মার্চ ০৬ ১০:৪৭:৫৮
স্বর্ণের বাজারে নাটকীয় পরিবর্তন—৬ মার্চের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে টানা ছয়বার দাম বাড়ার পর অবশেষে বড় ধরনের দরপতন হয়েছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম ৬ মার্চ ২০২৬ থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৩ মার্চ এক দফায় সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। তবে নতুন এই বড় হ্রাসের ফলে আগের উচ্চমূল্য অনেকটাই সমন্বিত হয়েছে। এতে সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।

বর্তমান স্বর্ণের দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ৩৭ বার পরিবর্তন করেছে বাজুস। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে।

এদিকে ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার ওঠানামা করেছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি পেয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে