ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

বায়তুল মোকাররমে বড় কর্মসূচি, গ্রেপ্তার দাবি দুই উপদেষ্টার

২০২৬ মার্চ ০৬ ১০:৩০:২১
বায়তুল মোকাররমে বড় কর্মসূচি, গ্রেপ্তার দাবি দুই উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান–এর গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার ভোরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের রায় বদলে দেওয়ার অভিযোগে দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানানো হচ্ছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ফল কারচুপির রহস্য ধীরে ধীরে সামনে আসছে। তিনি দাবি করেন, দেশি-বিদেশি শক্তির সহায়তায় নির্বাচনের ফল ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারি দল আদালতের মাধ্যমে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা করছে। অতীত সরকারের পথ অনুসরণ করলে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে