ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশে আবারও ভূমিকম্প, রিখটার ৫.৩

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১৪:২৪:৫৯
দেশে আবারও ভূমিকম্প, রিখটার ৫.৩

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ও পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকায় (যেমন বারাসাত) ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে