ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মোদীর বক্তব্য: পিতৃভূমি-মাতৃভূমি সংজ্ঞা নতুনভাবে

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১২:১৪:৪৩
মোদীর বক্তব্য: পিতৃভূমি-মাতৃভূমি সংজ্ঞা নতুনভাবে

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে এক অনুষ্ঠানে বলেন, “ইসরাইল আমাদের পিতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি।” তিনি বলেন, ভারত এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।

মোদী ইসরায়েলের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের কথাও উল্লেখ করেন। গত এক দশকে প্রতিরক্ষা, কৃষি, সাইবার প্রযুক্তি, জলব্যবস্থাপনা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে।

যদিও বিরোধী দলগুলোর একাংশ মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে, ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষিতে দেওয়া বক্তব্য এবং তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদীর এই মন্তব্য অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে