ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন!

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১২:০৮:০৪
মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় মেট্রো স্টেশনের পাশের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা ও ভবন কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়দের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় জনমাল রক্ষা করা সম্ভব হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে