ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত আমির উঠছেন যে লাল বাড়িতে!

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১১:৫৮:৩৯
জামায়াত আমির উঠছেন যে লাল বাড়িতে!

নিজস্ব প্রতিবেদক : দুই যুগ ধরে অযত্ন-অবহেলায় পড়া এবং ২৫ বছর ধরে কোনো বিরোধীদলীয় নেতা বাস না করা ২৯ নম্বর মিন্টো রোডের লাল রঙের বাসভবনে এবার উঠছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তার নামে বাড়ি বরাদ্দ দিয়েছে।

বাসভবনের সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের একজন প্রকৌশলী জানিয়েছেন, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন, রাস্তা এবং রঙের ফিনিশিং কাজ এখন চলছে। আসবাবপত্রের ব্যবস্থা করা হবে শফিকুর রহমানের চাহিদা অনুযায়ী। মেরামত ও সংস্কার সম্পূর্ণ করতে আনুমানিক এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি এই দোতলা লাল বাড়ি প্রায় আড়াই একর জায়গায় অবস্থিত।১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা, এবং ১৯৯৬–২০০১ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে বসবাস ও অফিস করেছিলেন।

১৯৯৬–২০০১ সালে এই বাড়ি বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার হতো, যেখানে শীর্ষ নেতাদের বৈঠক ও রাজনৈতিক কর্মকাণ্ড হতো।

গত ২৫ বছর ধরে কেউ বসবাস না করায় বাসভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। তবে এবার জামায়াত আমিরের আগমনে এটি আবার রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রাণ ফিরে পাচ্ছে।

জামায়াতের একজন শীর্ষ নেতা বলেছেন, “আমির নির্বাচিত হয়েছেন, শপথের পর ইতিবাচক রাজনীতি চালাবেন।” তবে আনুষ্ঠানিকভাবে বাসভবনে ওঠার সিদ্ধান্ত এখনো দলীয় ফোরামে চূড়ান্ত হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে