ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১০:৫৯:৫৩
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি)। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫২.৭৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ০০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৪৮.১৫ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৩৬.১১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের ৩৪.১৫ শতাংশ (৪ টাকা ১০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা), আইসিবি ইসলামী ব্যাংকের ৩২.০০ শতাংশ (২ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সা), অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের ৩১.৮২ শতাংশ (২ টাকা ২০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা), ফাস ফাইন্যান্সের ৩০.৭৭ শতাংশ (১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা), পিপলস লিজিংয়ের ৩০.৭৭ শতাংশ (১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সা), সোনারগাঁও টেক্সটাইলের ২৯.৩৬ শতাংশ (৩৪ টাকা ৪০ পয়সা থেকে ৪৪ টাকা ৫০ পয়সা) এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২৮.৮৯ শতাংশ (৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে