ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১০:২৯:০৪
আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সীমান্তে সংঘর্ষকে কেন্দ্র করে আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও বোমা হামলা চালানোর কথা স্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে এখন “প্রকাশ্য যুদ্ধ” চলছে। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় দুই পক্ষই হতাহতের দাবি করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, সীমান্তে হামলার জেরে পাকিস্তান প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের মধ্যে এখন সরাসরি সংঘাত চলছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে। তিনি এ হামলার নিন্দা জানান এবং এটিকে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করছে। তার বক্তব্য অনুযায়ী, সীমান্তে পাকিস্তানি বাহিনীর হামলার জবাব দেওয়া হচ্ছে।

ডুরান্ড লাইন ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত নির্ধারণ, জঙ্গিগোষ্ঠীর চলাচল ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে প্রায়ই সংঘর্ষ দেখা যায়।

সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। পর্যবেক্ষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।

এদিকে, হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে