ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এলপিজি দাম নিয়ন্ত্রণ নিয়ে সুখবর 

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৯:৩৬:০৪
এলপিজি দাম নিয়ন্ত্রণ নিয়ে সুখবর 

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে এলপিজির দাম আপাতত বৃদ্ধি পাবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, “এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে। চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত দাম নিচ্ছেন। ভোক্তাদের সুবিধার জন্য আলোচনা হয়েছে এবং আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সেগুলো সমাধান করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বাজার মনিটরিং বাড়ানো হবে এবং দাম আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। মন্ত্রী জানিয়েছেন, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন, যা বাজারে সমস্যার সৃষ্টি করেছে। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমদানিকারকরা তাদের ব্যবসা চালানোর ক্ষেত্রে কিছু সমস্যা জানিয়েছেন। আমরা তা সমাধান করার চেষ্টা করছি। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে