ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৯:২৮:০৭
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যিনি

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এই মনোনয়ন প্রদান করেছেন। মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি হলেন রেজাউল করিম বাদশা, যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মার্চ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরে তিনি ঢাকা-১৭ আসনে প্রতিনিধিত্বের সিদ্ধান্ত নেন, ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় সেই আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়।

এখনও চলমান এই উপ-নির্বাচনের মাধ্যমে বগুড়া-৬ আসনের ভোটাররা নতুন সাংসদ নির্বাচন করবেন। গত নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, জোটসহ তাদের আসন সংখ্যা দাঁড়ায় ২১২। বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে