ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের নির্বাচন দেখে ভারতের কমিশন শিখুক

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১২:১৮:৩৫
বাংলাদেশের নির্বাচন দেখে ভারতের কমিশন শিখুক

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ভারতের নির্বাচন কমিশন শিক্ষা নিতে পারে। মঙ্গলবার নবান্নে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মমতা বলেন, “বাংলাদেশে অনেকেই আশঙ্কা করেছিল যে নির্বাচন চলাকালে সহিংসতা বা বিশৃঙ্খলা হতে পারে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন পরিচালনায় কোনো দুর্বলতা থাকলে সেটি কমিশনের জন্য লজ্জার বিষয়।”

তিনি ভারতের নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, হুমকির রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। মমতার মতে, কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতের গণতন্ত্র, রাজ্যগুলোর সাংবিধানিক ভারসাম্য এবং সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকি হিসেবে কাজ করছে। তিনি ইঙ্গিত দেন, সামনে পশ্চিমবঙ্গসহ আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ায় এই পরিস্থিতি উদ্বেগজনক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে