ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রী তারেক রহমানের আবেগঘন লেখা প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১২:০৯:২৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের আবেগঘন লেখা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে (প্রায় ১১টার দিকে) তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে তিনি লিখেছেন: “বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণ ভোটে নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর পর নামে শুকরিয়া জানাই।

বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তাদের আত্মত্যাগের ফলেই আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলন পর্যন্ত দেশের ইতিহাসে সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের তৌফিক দান করেন।”

এর আগে, গত মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর নবগঠিত মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠান।

এভাবে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়, এবং জোটের অন্যান্য দল তিনটি আসন পায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে