ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যমুনা ত্যাগের সময়ফ্রেম প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১১:৫০:৪১
বিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যমুনা ত্যাগের সময়ফ্রেম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের দিনে বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার শেষ কর্মদিবসটি ব্যস্তভাবে কাটিয়েছেন।

সুত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে ড. ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজের গুলশানের বাসভবনে উঠতে পারেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠবেন। এজন্য ভবনটিতে কিছু সংস্কারের প্রয়োজন হতে পারে, যা দুই মাসের মতো সময় নেবে বলে গণপূর্ত অধিদপ্তরের সূত্র জানিয়েছে।

ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। মোট ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে তিনি মঙ্গলবার বিদায় নিয়েছেন। এদিন তিনি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসা কয়েকজন বিদেশি প্রতিনিধির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎও করেন।

বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। এরপর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

তথ্য অনুযায়ী, তিনি আগের পেশায় ফিরবেন এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিচালনায় দায়িত্ব নিতে পারেন। উল্লেখ্য, দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে