ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে পেজ বন্ধের ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১১:১৩:২০
শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে পেজ বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।

এতে আরও বলা হয়, গত ১৮ মাসে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। সমর্থন, সহযোগিতা ও সমালোচনা পুরো সময়টিকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।

তবে পেজ বন্ধের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে