ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপির পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন যিনি 

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৮:২৩
বিএনপির পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন যিনি 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে পরবর্তী রাষ্ট্রপতি পদে নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ৭৯ বছরের এই সিনিয়র নেতা শুধু তার নির্বাচনি এলাকা কুমিল্লাতেই নয়, দেশের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

রাজনীতির পাশাপাশি প্রাদেশিক ও জাতীয় পর্যায়ে শ্রদ্ধাভাজন এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া, পূর্বে জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে তার অবদান এবং দলীয় জনসভায় পূর্ব ঘোষণা অনুযায়ী, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ড. মোশাররফ রাষ্ট্রপতি হবেন, এই প্রত্যাশা রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক প্রচারের আড়ালে থেকে বিতর্ক এড়িয়ে পদটির জন্য মনোনয়নের সম্ভাবনা বাড়িয়েছেন।

স্থানীয় নেতারা বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কুমিল্লা জেলা ও দেশের জন্য বড় একটি অর্জন হবে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন এবং কুমিল্লা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া উভয়েই আশা প্রকাশ করেছেন, মোশাররফ স্যার রাষ্ট্রপতি পদে আসলে এটি কুমিল্লার জন্য গর্বের বিষয় হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন রাষ্ট্রপতি পদ গ্রহণ করলে সরকারের নীতিনির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে