ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

একই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মামা ও ভাগনে

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:৩৪:২২
একই মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মামা ও ভাগনে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম একই পরিবার থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মামা ও ভাগনে।

বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। টুকু আগে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, টুকুর ভাগনে এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ও চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে।

এভাবে সিরাজগঞ্জে এক পরিবারের দু’জন সদস্য একই মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে