ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৮:২৩:১৬
ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন সরকারের শপথ পড়িয়ে তিনি নতুন ইতিহাস গড়ে তুলেছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করেন। এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পড়িয়েছিলেন তিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারেরও শপথ পাঠ করান তিনি।

সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে এক বা দুবার মন্ত্রিসভার শপথ পড়ান, কিন্তু তিন বছরে তিনটি আলাদা সরকারের শপথ পড়ানোর মাধ্যমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এক নতুন রেকর্ড গড়েছেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভায় ৫০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ মন্ত্রী (৩জন টেকনোক্র্যাট) এবং ২৪ প্রতিমন্ত্রী। এই মন্ত্রিসভার অনেকেই প্রথমবার মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন।

প্রথমবার মন্ত্রী হলেন: তারেক রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো. আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং শেখ রবিউল আলম।

প্রথমবার প্রতিমন্ত্রী হলেন: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে