ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাইকোর্টের নির্দেশ স্থগিত; ঈদুল ফিতরের ছুটি জানাল মাউশি

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৭:৪৪:২৬
হাইকোর্টের নির্দেশ স্থগিত; ঈদুল ফিতরের ছুটি জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক: দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুরো রমজান বন্ধ রাখার হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ স্থগিত হয়ে গেছে। এর ফলে, স্কুলে ঈদুল ফিতরের ছুটি আগামী ৮ মার্চ থেকে শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র জানিয়েছে, হাইকোর্টের পূর্ব নির্দেশ স্থগিত হওয়ায় ৭ মার্চ পর্যন্ত ক্লাস চলবে, এবং ৮ মার্চ থেকে ছুটি শুরু হবে।

এর আগে হাইকোর্ট এক রিট মামলার শুনানি শেষে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রীর কারণে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে ক্লাস পুনরায় শুরু হয়েছে।

মাদ্রাসাগুলোর ক্ষেত্রে ছুটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২৮ মার্চ পর্যন্ত চলবে। কলেজগুলোর ঈদের ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে, এবং ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে