ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমান প্রধানমন্ত্রী: বেতন, ভাতা ও সুবিধা

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৭:০৮
তারেক রহমান প্রধানমন্ত্রী: বেতন, ভাতা ও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেবিএনপি জোটের জয়ের পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর দলের সংসদীয় সভায় তারেক রহমান কে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধা ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে নির্ধারিত।

মূল সুবিধাসমূহ:

মাসিক বেতন: ১,১৫,০০০ টাকা

বাড়িভাড়া ভাতা: ১,০০,০০০ টাকা (সাধারণত সরকারি বাসভবনে থাকলেও)

দৈনিক ভাতা: ৩,০০০ টাকা

বিমা ও তহবিল: বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং ১.৫ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল

যাতায়াত ও অফিস-বাসা খরচ: সরকার বহন করবে

বিনোদন ও পারিবারিক খরচ: নির্দিষ্ট ভাতা হিসেবে প্রদান

বাসভবনের ইউটিলিটি খরচ: বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ সব খরচ সরকার বহন করবে

এই সব সুবিধা প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপদ, সুষ্ঠু ও আরামদায়ক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য প্রদত্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে