ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপিতে না থেকেও তিন এমপি হচ্ছেন প্রতিমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৫:৫৪:১২
বিএনপিতে না থেকেও তিন এমপি হচ্ছেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় বিএনপির বাইরের তিন নবনির্বাচিত সংসদ সদস্য জায়গা পেয়েছেন। তারা সবাই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

এই তিনজন হলেন—জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ববি হাজ্জাজ।তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে অংশ নেন এবং বিজয়ী হন।

সাকি: গণসংহতি থেকে মন্ত্রিসভা

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ‘মাথাল’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি ৯৪ হাজার ২৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। দীর্ঘদিনের বামপন্থী রাজনীতির পর এবার প্রথমবারের মতো জাতীয় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন তিনি।

নুর: ডাকসু থেকে জাতীয় রাজনীতি

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচিত হন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়ে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। ছাত্রনেতা থেকে সংসদ সদস্য এবং এখন প্রতিমন্ত্রী—তার রাজনৈতিক যাত্রায় এটি নতুন মাইলফলক।

ববি হাজ্জাজ: ধানের শীষে জয়, নতুন সমীকরণ

সাবেক এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ছেড়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচন করে বিজয়ী হন। তিনি দেশের আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের–এর ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি লেখক ও শিক্ষক হিসেবেও পরিচিত।

নতুন সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা জোট রাজনীতির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। বিএনপির বাইরের মিত্রদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে