ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যেসব বেতন ও সুবিধা পাবেন

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৫:২২:৪৭
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যেসব বেতন ও সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একজন মন্ত্রী মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান। এই বেতনের বাইরে তাঁরা দৈনিক ভাতা, নিয়ামক ভাতা, স্বেচ্ছাধীন তহবিল, মোবাইল ফোন কেনার জন্য ভাতা এবং সরকারি বাসভবনসহ নানা সুবিধা পান। সরকারি বাসায় গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনের খরচ সরকার বহন করে, এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকার আসবাবপত্র সরবরাহ করা হয়।

সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া ও ব্যবস্থাপনার খরচও দেওয়া হয়। এছাড়া মন্ত্রীদের জন্য অফিসিয়াল ভ্রমণ, ঢাকার বাইরে সরকারি গাড়ি, রেল এবং বিদেশ ভ্রমণের সুবিধা রয়েছে। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক প্রহরীও দেওয়া হয়।

সুবিধা / পদমন্ত্রীপ্রতিমন্ত্রীউপমন্ত্রী
মাসিক বেতন 1,05,000 টাকা 92,000 টাকা 86,500 টাকা
দৈনিক ভাতা 2,000 টাকা 1,500 টাকা 1,500 টাকা
নিয়ামক ভাতা 10,000 টাকা 7,500 টাকা 5,500 টাকা
স্বেচ্ছাধীন তহবিল 10,00,000 টাকা 7,50,000 টাকা 5,50,000 টাকা
মোবাইল ফোন ভাতা 75,000 টাকা 75,000 টাকা 75,000 টাকা
সরকারি বাসভবন (বিনা ভাড়া) গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ
আসবাবপত্র সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের সর্বোচ্চ 4 লাখ টাকা মূল্যের
সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া 80,000 টাকা + সকল ব্যবস্থাপনা খরচ 70,000 টাকা + সকল ব্যবস্থাপনা খরচ 70,000 টাকা + সকল ব্যবস্থাপনা খরচ
সরকারি গাড়ি (ঢাকা ও বাইরে) হ্যাঁ, রেল/বিদেশ ভ্রমণসহ হ্যাঁ, রেল/বিদেশ ভ্রমণসহ হ্যাঁ, রেল/বিদেশ ভ্রমণসহ
নিরাপত্তা প্রহরী সার্বক্ষণিক সার্বক্ষণিক সার্বক্ষণিক
সহকারী কর্মী ও অন্যান্য সাপোর্ট একান্ত সচিব, সহকারী সচিব, জমাদার, আর্দালি, ২ এমএলএসএস, পাচক/পিয়ন সহকারী সচিব, জমাদার, আর্দালি, ২ এমএলএসএস, পাচক/পিয়ন সহকারী সচিব, জমাদার, আর্দালি, ২ এমএলএসএস, পাচক/পিয়ন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে