ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাবেক সচিবের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:০৪:৪৭
সাবেক সচিবের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহিদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তিনি নিজ নামে এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ যে কোনো সময় উত্তোলন বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন।

এ অবস্থায় অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও অর্থ স্থানান্তর রোধে তার চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে