ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পাঁচ কোম্পানির চাপেই ডিএসইএক্সে পতন

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৫:৪০:৫৪
পাঁচ কোম্পানির চাপেই ডিএসইএক্সে পতন

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) সূচক কমার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২২৯ পয়েন্টে। সূচক কমার পেছনে বড় ভূমিকা রেখেছে পাঁচটি তালিকাভুক্ত কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূচক পতনে প্রভাব বিস্তারকারী পাঁচ কোম্পানি হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। লেনদেন শেষে এই পাঁচ কোম্পানি মিলিয়ে ডিএসইর প্রধান সূচক থেকে প্রায় ১৪ পয়েন্ট কমিয়ে দিয়েছে।

এই তালিকায় সর্বাধিক সূচক পয়েন্ট কমিয়েছে ইসলামী ব্যাংক। আজ ব্যাংকটির কারণে ডিএসইএক্স থেকে প্রায় ৪ পয়েন্ট কমেছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭০ পয়সা বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৫১ টাকা ৫০ পয়সা থেকে ৫৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৪ কোটি ৫৯ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ সূচক পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটি ডিএসইএক্স থেকে ৪ পয়েন্টেরও বেশি মাইনাস করেছে। লেনদেন শেষে শেয়ারটির দর ৮ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১২ টাকা ৬০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর ৪১১ টাকা থেকে ৪২৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার।

তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ব্যাংকটির কারণে ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমেছে। এদিন শেয়ারটির দর ৯০ পয়সা বা ৫ দশমিক ০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার।

অন্যদিকে, সূচক পতনে অবদান রাখা বাকি দুই কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংক ডিএসইএক্স থেকে প্রায় ২ পয়েন্ট এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে