ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১০:৫২:৩৬
ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ছয়টি নির্বাচনি আসনের জনসভায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় নিজের নির্বাচনি এলাকাসহ আরও আটটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ওই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, রোববার তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনি আসনে জনসভায় বক্তব্য দেবেন। জনসভার সময়সূচি অনুযায়ী—

ঢাকা-১৭: ইসিবি চত্বর, দুপুর ২টা

ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ (মেট্রোরেল স্টেশনের পাশে), দুপুর ২টা ৪০ মিনিট

ঢাকা-১৫: মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, দুপুর ৩টা ৩০ মিনিট

ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, বিকেল ৪টা ২০ মিনিট

ঢাকা-১৩: শ্যামলী ক্লাব মাঠ, বিকেল ৫টা ১০ মিনিট

ঢাকা-১১: বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠ, সন্ধ্যা ৬টা

মাহদী আমিন আরও জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের সাতটি নির্বাচনি আসনসহ মোট আটটি জনসভায় বক্তব্য দেবেন। এসব জনসভা অনুষ্ঠিত হবে—

ঢাকা-১৭: বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠ, সকাল ১১টা

ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা

ঢাকা-৮: পীর জঙ্গি মাজার রোড, দুপুর ১টা

ঢাকা-৯: বাসাবো তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা

ঢাকা-৫: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, দুপুর ৩টা

ঢাকা-৪: জুরাইন–দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা

ঢাকা-৬: ধূপখোলা মাঠ, বিকেল ৫টা

ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে