ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ছুটি মিলছে টানা পাঁচ দিন, কবে থেকে জানুন

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ০৯:৪৮:৩৭
ছুটি মিলছে টানা পাঁচ দিন, কবে থেকে জানুন

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের শুরু থেকেই একের পর এক ছুটি পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবার শিক্ষার্থীরা পাচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পড়ছে শুক্র ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আগেই ঘোষিত সাধারণ ছুটি কার্যকর থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে