ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কারাগার থেকে ভোট দিলেন সাবেক মন্ত্রী ও ভিআইপি বন্দিরা

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৮:৩৪:২২
কারাগার থেকে ভোট দিলেন সাবেক মন্ত্রী ও ভিআইপি বন্দিরা

নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক উদ্যোগের আওতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪,০৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় তারা দেশের চলমান সংস্কারবিষয়ক গণভোটেও অংশগ্রহণ করছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এই বিশেষ ভোটগ্রহণ কার্যক্রমের শেষ দিন। এদিন বাকি ১,৯২৩ জন বন্দিও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল হবে।

এই ব্যতিক্রমধর্মী ভোট কার্যক্রমে অংশ নিচ্ছেন কারাগারে আটক একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দি। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩৯ জন হাই-প্রোফাইল বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন: ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভিআইপি বন্দিদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক ভাগে ভাগ করে এই ভোট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ তায়েফ উদ্দিন জানিয়েছেন, ঢাকা বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট নিবন্ধিত ভোটার ৮৯ জন, এবং পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসা ১৩ জন ভোটারসহ মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জন। এর মধ্যে ৫৫ জন ভোট প্রয়োগ করেছেন। তাদের মধ্যে ৪৩ জন সাধারণ কয়েদি এবং ১২ জন শ্রেণীপ্রাপ্ত ও বিশেষ বন্দি।

বিশেষ বন্দিদের মধ্যে ৩ জন রাজনৈতিক নেতা (দুজন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক মন্ত্রী) এবং ৯ জন সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে