ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এমপি হলে মাধবপুরে ফ্রি ওয়াজ ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৮:২৮:৪২
এমপি হলে মাধবপুরে ফ্রি ওয়াজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন।

সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে আয়োজিত এক পথসভায় তিনি গজল পরিবেশন করেন। “আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি?”—এই গজলের সুরে কণ্ঠ মেলান উপস্থিত কয়েকশ ভোটার।

গজল শেষ হওয়ার পর তাহেরী শান্ত ও আকুতিভরা কণ্ঠে বলেন, “ভাইজান, ভোটটা দিয়েনও।” এরপর তিনি আরও ঘোষণা দেন, “এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ।” এই ব্যতিক্রমী ভোট প্রার্থনার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

পথসভায় তাহেরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী এজেন্টদের হুমকির অভিযোগও তুলেন। তিনি ভোটারদের কাছে দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার পরিকল্পনা জানান এবং পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ সংসদীয় আসন চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল এবং ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে