ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করব না: তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৩:০৭:০৪
জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করব না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনও ঐক্যের সরকার হবে না।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের অবস্থান প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, “জামায়াতকে সরকারে নয়, বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চাই।” তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে?” এবং এ কারণেই বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম।

তিনি আরও জানান, বিএনপি যথেষ্ট আসন পেলে সরকার গঠন করতে পারবে এবং দল নির্বাচনে আত্মবিশ্বাসী। সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের জন্য বিএনপি আশাবাদী। এ নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনে জোট শরিকেরা লড়ছেন।

রয়টার্স জানিয়েছে, বর্তমান নির্বাচন ভিন্ন বাস্তবতায় হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে ও নেতৃত্ব ছত্রভঙ্গ হওয়ায় মূল লড়াই এখন বিএনপি বনাম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ২০০১-০৬ সালে একসঙ্গে সরকার চালিয়েও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগেই জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াত থাকবে না।

পররাষ্ট্রনীতির বিষয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা উপযুক্ত প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।” তিনি অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন।

শেখ হাসিনার পরিবারের রাজনীতিতে ফিরতে পারা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে