ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চৌদ্দগ্রামে ১২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, নিরাপত্তা জোরদার

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১২:২১:০৫
চৌদ্দগ্রামে ১২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আসনে মোট ১২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ পর্যায়ে আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লার ১৭টি উপজেলার ১৪৯১টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ৯৩৪টি কেন্দ্র, যার মধ্যে ২২৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে। অতীতের নির্বাচনে সহিংসতার ইতিহাসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

কয়েকদিনে চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।

কুমিল্লা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

জামায়াত: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (দাড়িপাল্লা)

বিএনপি: কামরুল হুদা (ধানের শীষ)

ইসলামী আন্দোলন: মহিউদ্দিন পাটোয়ারী শহীদ (হাতপাখা)

গণফ্রন্ট: এডভোকেট আলমগীর হোসেন (মাছ)

জাতীয় পার্টি: মোঃ মাইন উদ্দিন (লাঙ্গল)

সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ জোট: মোঃ ইউসুফ (ছড়ি)

বাংলাদেশ কংগ্রেস: আফম আব্দুর রহিম (ডাব)

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ব্যাটেলিয়ন আনসার, র‍্যাব ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিরাপত্তা ও শান্তি বজায় রাখবে।

কুমিল্লার অন্যান্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হলো:

কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনা) – ১৭টি

কুমিল্লা-২ (হোমনা তিতাস) – ২৮টি

কুমিল্লা-৩ (মুরাদনগর) – ২৫টি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) – ১৯টি

কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) – ১৭টি

কুমিল্লা-৬ (সদর) – ৩৩টি

কুমিল্লা-৭ (চান্দিনা) – ২৮টি

কুমিল্লা-৮ (বরুড়া) – ১৩টি

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) – ১৮টি

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট লালমাই) – ১৮টি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) – ২৯টি

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে