ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৪৭৬ কোটি টাকা

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৭:০৩:২৮
সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৪৭৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে সবকটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮০ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ। ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ১৫ দশমিক ৩১ পয়েন্ট বা ০ দশমিক ৭৭ শতাংশ। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৩৭ দশমিক ৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬৪ শতাংশ।

তবে সূচক বাড়লেও সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কমেছে। চলতি সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে এই লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন কমেছে ২২৪ কোটি ৪৪ লাখ টাকা।

অন্যদিকে, প্রতিদিন গড় লেনদেন বেড়েছে। চলতি সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮ কোটি ৭৫ লাখ টাকা বা ১৫ দশমিক ৩২ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৪১টির কমেছে এবং ১৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহ ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ৮১ শতাংশ এবং সিএসসিএক্স বেড়েছে ১ দশমিক ৭৬ শতাংশ। সূচক দুটি সপ্তাহ শেষে যথাক্রমে ১৪ হাজার ৭৩১ দশমিক ৪৬ পয়েন্ট ও ৯ হাজার ১২২ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ দশমিক ০৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বেড়ে যথাক্রমে ১৩ হাজার ৩৩৩ দশমিক ৯১ পয়েন্ট ও ৯০৬ দশমিক ২৫ পয়েন্টে পৌঁছেছে।

চলতি সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪ কোটি ৮৯ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে