ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

একাধিক ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:৫৯:৫৪
একাধিক ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতসহ মোট পাঁচটি দেশে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ অঞ্চল। কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিকবার কম্পন অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪১ মিনিট পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ০ থেকে ৪ দশমিক ৬ এর মধ্যে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে। এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের সিকিম রাজ্যের নামচি ও মাঙ্গান এলাকায়। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সিকিম ছাড়াও ভারতের কলকাতা পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় তারা ঝাঁকুনি অনুভব করেছেন এবং ঘরের ভেতরে বিভিন্ন বস্তু নড়াচড়া করতে দেখেছেন।

এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ধরনের হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ একটি ফল্ট লাইনের ওপর অবস্থিত। ফলে বড় ধরনের ভূমিকম্পের পর একাধিক ছোট মাত্রার আফটারশক হওয়া স্বাভাবিক ঘটনা।

উল্লেখ্য, এর আগেও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে প্রায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে