ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্রের লোকেশন ও সিরিয়াল নম্বর

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:৪৯:৪৫
ঘরে বসেই জানুন ভোটকেন্দ্রের লোকেশন ও সিরিয়াল নম্বর

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামের এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর—দুটোতেই পাওয়া যাচ্ছে।

এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলে ভোটারের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য দেখা যাবে। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, কেন্দ্রের নম্বর, ভোটিং সিরিয়াল নম্বর, কেন্দ্রের ছবি, জিও লোকেশন, ম্যাপে অবস্থান এবং কেন্দ্র পর্যন্ত দূরত্ব।

শুধু ভোটকেন্দ্রের তথ্যই নয়, অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং নির্বাচন শেষে ফলাফলও জানা যাবে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটারদের ভোগান্তি কমানো এবং তথ্যপ্রাপ্তি সহজ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। ফলে ভোটের দিন ভোটকেন্দ্র খুঁজতে আর বিভ্রান্তিতে পড়তে হবে না ভোটারদের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে