শুল্ক কমলেও কেন বাড়ছে খেজুরের দাম, প্রশ্ন ভোক্তাদের
নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজার বাজারে এরই মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে খেজুরের দামে। ভোক্তারা যখন রোজার প্রস্তুতি হিসেবে কেনাকাটা শুরু করেছেন, ঠিক তখনই সপ্তাহখানেকের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, দেশে খেজুরের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। অন্যান্য বছরের মতো আমদানি শুল্কেরও অতিরিক্ত চাপ নেই। তবুও বাজারে দাম বাড়ায় দায় চাপাচ্ছেন পাইকার ও খুচরা বিক্রেতারা একে অন্যের ওপর।
পাইকারি বিক্রেতাদের দাবি, আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় পাইকারি পর্যায়ে খেজুরের দাম বাড়ার কোনো কারণ নেই। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই আগের চেয়ে বেশি দামে খেজুর কিনতে হচ্ছে। ফলে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের উপায় নেই।
সাধারণত রমজান মাসে খেজুরের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বছরে মোট খেজুর বিক্রির প্রায় ৭০ শতাংশই হয় রমজান মাসে। এ কারণে বাজার স্থিতিশীল রাখতে সরকার গত ডিসেম্বর মাসে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে। এরপরও দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
বর্তমান বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে জাহিদী খেজুর, যার কেজি ২৮০ টাকা। এক সপ্তাহ আগেও এই খেজুর বিক্রি হয়েছে প্রায় ২৫০ টাকায়। অন্যান্য খেজুরের মধ্যে বরই ৪৮০-৫০০ টাকা, দাবাস ৫০০ টাকা, কালমি ৬০০-৭০০ টাকা, সুক্কারি ৭০০-৮০০ টাকা, মাবরুম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ফল বিক্রেতা রাকিব মুন্সি জানান, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের খেজুরের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পাইকারি পর্যায়ে খেজুরের দাম বাড়েনি এবং সরবরাহেও কোনো সংকট নেই। খুচরা বাজারে দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
উল্লেখ্য, রমজান ঘিরে ফলের বাজারেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত এক মাসে আপেল, নাশপাতি, আনার ও কমলার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শুল্ক কমলেও কেন বাড়ছে খেজুরের দাম, প্রশ্ন ভোক্তাদের
- চোখে জল নাহিদ ইসলামের, ফেসবুকে আবেগঘন পোস্ট
- ভারতীয় ভিসা: নতুন নিয়মে যেভাব করবেন আবেদন
- ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় খুশির খবর!
- ফেসবুক থেকে সরালেও হৃদয় থেকে সরানো যাবে না
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- ৩ দিনের সময়সীমা : শপথ অনুষ্ঠান নিয়ে যা জানাল ইসি
- নগদে রেমিট্যান্স পাঠালেই আড়াই শতাংশ বোনাস!
- সাদিক কায়েমের ওপর চটেছেন ছাত্রদল নেতা হামিম
- ৫টি প্রজ্ঞাপনে তোলপাড়: কাস্টমসে বড় রদবদল
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক
- ব্যবসা সম্প্রসারণে সুফল, দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী পারফরম্যান্স
- ডিভিডেন্ড বিতরণের সফলতা-ব্যর্থতায় দুই মেরুতে দুই কোম্পানি
- সূচক কমলেও সার্কিট ব্রেকারে আটকে গেল ১৪ শেয়ার
- রিং শাইন টেক্সটাইলসের আইপিও তহবিল ছাড়ের আবেদন ফের নাকচ
- সূচক কমলেও ৩ কোম্পানির ইতিবাচক প্রভাব
- অভিনয় থেকে দূরে, এখন ব্যস্ত নির্বাচনি প্রচারে
- ফের বাবা-মা হচ্ছেন শাকিব-বুবলী, গোপন খবর ফাঁস
- দর সংশোধনে সপ্তাহ শেষ, স্থিতিশীলতার আভাস দেখছেন সংশ্লিষ্টরা
- ০৫ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৫ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জেফরি এপস্টেইনকে নিয়ে মুখ খুললেন বিল গেটস
- বিপাকে সারজিস আলম: জরিমানা করলেন আদালত
- এশিয়াটিক ল্যাবরেটরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বড় আপডেট
- আওয়ামী লীগের আসনে এখন দুই সাবেক মিত্রের লড়াই
- ইসলামের আলোকে জিন জাতির প্রকারভেদ ও নামকরণ
- ঘরে আলো জ্বালিয়ে ঘুমানোর ৫টি ভয়ংকর ক্ষতি
- সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস
- ভারতকে কড়া জবাব দিতে গিয়ে যা করল পাকিস্তান, মুগ্ধ আসিফ নজরুল
- ‘এপস্টেইন ফাইল’ নিয়ে যা বললেন জয়া আহসান
- অস্থির সোনার বাজার, ৩৬ দিনে ২৪ বার দাম পরিবর্তন
- আরএকে সিরামিকসের ডিভিডেন্ড ঘোষণা
- খামেনিকে সরাসরি হুমকি ট্রাম্পের!
- আ.লীগের ভোটাররা এখন কাকে ভোট দেবে? জরিপে উঠে এল তথ্য!
- শাহরুখের নতুন শখের দাম আকাশচুম্বী।
- সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর
- লোকসান বাড়লেও আরএকে সিরামিকের ক্যাশ ডিভিডেন্ড
- বাবা ছেলেকে উপহার দিচ্ছেন সাড়ে ১৩ লাখ শেয়ার
- এবার জামায়াত সেক্রেটারির আপত্তিকর পোস্ট নিয়ে তোলপাড়
- জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ জানালেন চরমোনাই পীর
- নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে যে নম্বরে
- যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চোখে তারেক রহমান
- শিশু ঘুমের মধ্যে হাসছে; বিজ্ঞান জানালো এর চমকপ্রদ রহস্য
- জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে ২৬ বিষয়
- ভোট দেওয়া ফরজ নাকি ঐচ্ছিক, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
- নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য, ভোটের সিল তৈরি
- রানওয়েতে ভয়াবহ মুহূর্ত, যাত্রীদের কপাল ভালো!
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- গ্রামীণফোনের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- স্বপ্ন' রাঙাতে এসিআই-এর ৬৪০ কোটি টাকার বিশাল বিনিয়োগ
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনভয় টেক্সটাইলসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- বিএটি’র বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ
- বিএসইসির সতর্কবার্তার মুখে আরও এক ব্রোকারেজ হাউজ














