ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় খুশির খবর! 

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:২৯:৪৮
১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় খুশির খবর! 

নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি পর্যায়ের আরও ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এসে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির জন্য ইতোমধ্যে বছরে ৬৭০ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য ১৬৭ কোটি টাকা প্রয়োজন হবে, যা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা ৩০০ কোটি টাকা থেকেই মেটানো সম্ভব হবে।

গত মাসে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। কঠোর যাচাই-বাছাই শেষে নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণ শিক্ষা ও মাদরাসা উভয় বিভাগই রয়েছে। এর মধ্যে আছে: নিম্ন-মাধ্যমিক: ৪৭১টি, মাধ্যমিক: ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১০৫টি, উচ্চ মাধ্যমিক কলেজ: ১৪৫টি, মাদরাসা (দাখিল, আলিম ও ফাজিল): ৩১৫টি (দাখিল-৭৮, আলিম-২০২, ফাজিল-৩৫)।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা রাজপথে সরব ছিলেন। শুরুতে ব্যয় সংকোচন নীতির কারণে সরকার কিছুটা রক্ষণশীল থাকলেও, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নীতিমালায় নমনীয়তা এনে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বেসরকারি শিক্ষকদের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে