ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফেসবুক থেকে সরালেও হৃদয় থেকে সরানো যাবে না

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:২১:৫৬
ফেসবুক থেকে সরালেও হৃদয় থেকে সরানো যাবে না

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একটি সংগঠিত অপশক্তির ধারাবাহিক সাইবার হামলা এবং ভুয়া কপিরাইট স্ট্রাইকের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি আমির হামজার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া রিপোর্টিং করেছে। এর ফলেই মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেজটি অপসারণ করেছে।

বিজ্ঞপ্তিতে জামায়াত দাবি করে, এটি কোনো নীতিমালার লঙ্ঘন নয় বরং ষড়যন্ত্রের ফল। সেখানে উল্লেখ করা হয়, “ফেসবুক থেকে একটি পেজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।”

পেজটি ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার কাজ চলছে। এছাড়া এই সাইবার হামলার বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে। সমর্থকদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে