ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ২০:০৮:৪৮
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্পাঞ্চলের যেসব কারখানা এই ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে অন্য কোনো কার্যদিবসে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে এই একদিনের ছুটি বা উৎপাদন ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই নমনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, "জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা কার্যকর করবে, তারা প্রয়োজনে পরবর্তীতে যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।"

এর ফলে নির্বাচনি ছুটিতে উৎপাদনের যে ঘাটতি তৈরি হতে পারে, তা অন্য কোনো ছুটির দিনে বা অতিরিক্ত কর্মদিবসে সমন্বয় করার সুযোগ পাবেন শিল্পোদ্যোক্তারা। মূলত অর্থনৈতিক চাকা সচল রাখা এবং শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে