ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৫টি প্রজ্ঞাপনে তোলপাড়: কাস্টমসে বড় রদবদল

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৮:২৮:৪৫
৫টি প্রজ্ঞাপনে তোলপাড়: কাস্টমসে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমসের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সহকারী কমিশনার পদ পর্যন্ত মোট ৩৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনবিআরের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিশাল রদবদলের নির্দেশনা দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন কমিশনার, ৪ জন যুগ্ম কমিশনার, ৫ জন অতিরিক্ত কমিশনার, ৮ জন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার রয়েছেন। এসব কর্মকর্তাকে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং ঢাকার বাইরের হাউসগুলো থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পদমর্যাদা অনুযায়ী বদলি হওয়া উল্লেখযোগ্য কর্মকর্তারা:

কমিশনার: আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।

যুগ্ম কমিশনার: মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।

অতিরিক্ত কমিশনার: কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।

উপ-কমিশনার: মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

এছাড়া সহকারী কমিশনার পর্যায়ের আরও ১৮ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, বদলির একটি আদেশ গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা হলেও বাকি চারটি প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জারি করা হয়। প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে