ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৬:৪৭:০৩
উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (UTTARAFIN) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে পাঠানো এক তথ্যে জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আগের বোর্ড বাতিল করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্সিয়াল কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদে মোট পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে চারজন স্বাধীন পরিচালক এবং একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন বোর্ডে চেয়ারম্যান ও স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মুখতার হোসেন। স্বাধীন পরিচালক হিসেবে আরও নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ শফিউল আজম, মো. নিয়ামুল কবির এবং মো. রফিকুল ইসলাম, এফসিএস-কে। এছাড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম, এফসিএমএ।

কোম্পানির তথ্যমতে, বাংলাদেশ ব্যাংক সরাসরি এই পাঁচজন পরিচালককে নতুন বোর্ডে মনোনীত করেছে এবং তারা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন বোর্ড গঠনের মাধ্যমে উত্তরা ফাইন্যান্সের করপোরেট গভর্ন্যান্স ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে নিয়ন্ত্রক নজরদারি জোরদার করার পাশাপাশি কোম্পানিটির আর্থিক ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে