ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সূচক কমলেও ৩ কোম্পানির ইতিবাচক প্রভাব

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫৬:১১
সূচক কমলেও ৩ কোম্পানির ইতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ধারাবাহিক উত্থানের পর আজ (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৩৪ পয়েন্টে। তবে সার্বিক দরপতনের মধ্যেও ৩টি কোম্পানির শেয়ারের উত্থান সূচকে ইতিবাচক অবদান রেখেছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচকের উত্থানে ভূমিকা রাখা কোম্পানিগুলো হলো— ওয়ালটন হাইটেক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই তিনটি কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচকে প্রায় ১৪ পয়েন্ট যোগ করেছে।

এর মধ্যে সূচকে সর্বাধিক অবদান রেখেছে ওয়ালটন হাইটেক। আজ ডিএসইতে কোম্পানিটি একাই ১০ পয়েন্টের বেশি সূচক যোগ করেছে। এদিন ওয়ালটন হাইটেকের শেয়ার দর ২১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৪২১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। লেনদেন চলাকালে কোম্পানিটির শেয়ারের দর ৪০৩ টাকা ৯০ পয়সা থেকে ৪৩৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ৩ পয়েন্ট সূচক যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪ দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয় ৪ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ১ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ৩ দশমিক ০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৫৮ লাখ ৪৮ হাজার টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে