ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অভিনয় থেকে দূরে, এখন ব্যস্ত নির্বাচনি প্রচারে

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৫:১৬:০২
অভিনয় থেকে দূরে, এখন ব্যস্ত নির্বাচনি প্রচারে

নিজস্ব প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহেদ আহমেদকে ইদানীং অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সরব দেখা যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি সরাসরি মাঠে নেমেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে। শুধু মাঠে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এই প্রার্থীর পক্ষে জোরালো সওয়াল করেছেন।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাহেদ ভোটারদের উদ্দেশে লিখেছেন, “ভোট শুধু একটি কাগজে সিল নয়—ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের আগামীর সিদ্ধান্ত।” কেন ফজলুর রহমানকে ভোট দেওয়া উচিত, তার কয়েকটি কারণও তিনি ভক্ত ও ভোটারদের সামনে তুলে ধরেছেন।

শাহেদ আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন, ফজলুর রহমান একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক। তিনি দুর্নীতি, দখলদারি আর অন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করেন না। শাহেদের মতে, “ফজলুর রহমান শুধু নির্বাচনের সময় নয়, সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তিনি রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসার মতো বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং তার কাছে এর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”

তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নে ফজলুর রহমানের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন শাহেদ। তিনি বিশ্বাস করেন, দল-মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসনকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপ দিতে পারবেন।

জনপ্রিয় এই অভিনেতা তার পোস্টের শেষে বলেন, “উনি (ফজলুর রহমান) কিশোরগঞ্জের মাটির মানুষ। আমি বিশ্বাস করি, তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। সৎ ও যোগ্য মানুষকে একবার সুযোগ দেওয়া উচিত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে