পোশাক খাতের কোম্পানি শেয়ারবাজারে আনতে উদ্যোগ নেবে বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক ও বস্ত্র খাতের কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে এর পরিধি বিস্তৃত করতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এই লক্ষ্য অর্জনে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে যৌথভাবে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান-এর সঙ্গে ডিএসই'র চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, সম্ভাব্য কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করা এবং কর্পোরেট গভর্নেন্স উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, "আমরা চাই শেয়ারবাজারের ক্ষেত্রটি আরও বড় হোক। আগ্রহী কোম্পানিগুলোকে নিয়ে আমরা সেমিনারের আয়োজন করব, যাতে তারা শেয়ারবাজার সম্পর্কে সচেতন হয় এবং টেকসই বিনিয়োগের পথ খুঁজে পায়।" তিনি জানান, তালিকাভুক্তির পূর্বে বিজিএমইএ কোম্পানিগুলোর আর্থিক ও কাঠামোগত স্বচ্ছতা যাচাইয়ে সহায়ক হিসেবে প্রাথমিক সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, "ভবিষ্যতে আমরা চাই, যেসব কোম্পানি সম্পূর্ণ ভার্টিকাল প্রসেসে কাজ করে, তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবসার উদাহরণ তৈরি করুক।"
অন্যদিকে, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আমরা চাই দেশের শেয়ারবাজার শক্তিশালী হয়ে দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হিসেবে অর্থনীতিতে অবদান রাখুক। এজন্য কর্পোরেট গভর্নেন্স জোরদার, ব্যবস্থাপনা কাঠামো উন্নয়ন এবং নিয়ন্ত্রক ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর আমরা কাজ করছি।"
তিনি বিজিএমইএকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেন এবং যৌথ উদ্যোগে শেয়ারবাজারের সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ডিএসই এখন কেবল নিয়ন্ত্রণকারী নয়, বরং গ্রাহককেন্দ্রিক সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে কাজ করছে বলেও তিনি জানান।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান এই উদ্যোগে সমর্থন জানিয়ে বলেন, "ডিএসই ও বিজিএমইএ যৌথভাবে এমন একটি সেমিনার আয়োজন করতে পারে, যেখানে মূল বাজার, এসএমই বোর্ড ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির সুযোগ ও সুবিধা তুলে ধরা হবে। এতে পোশাক খাতের উদ্যোক্তারা শেয়ারবাজারে অংশগ্রহণে উৎসাহিত হবেন।"
এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা




.jpg&w=50&h=35)





