বিনিয়োগকারীদের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকে বিএসইসি’র চিঠি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি ইসলামী বাণিজ্যিক ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তের মাঝে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বিষয়ে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছে।
বিএসইসি তার চিঠিতে উল্লেখ করেছে, একীভূতকরণের সিদ্ধান্তে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার কথা বলা হলেও, তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাধারণ শেয়ারহোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। তাই বিনিয়োগকারীদের বিপুল আর্থিক ক্ষতি রোধ করতে কমিশন দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র অনুযায়ী, 'ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫' অনুসারে, একীভূত ব্যাংকে পুরনো শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না। নতুন ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও, সেখানে বিদ্যমান পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের কোনো শেয়ার থাকবে না। নতুনভাবে ইস্যু করা শেয়ার দিয়েই কেবল নতুন ব্যাংকের মূলধন গঠন করা হবে।
বাজারসংশ্লিষ্টদের প্রশ্ন, এই ৫টি ইসলামী ব্যাংকের বর্তমান সংকটের জন্য দায়ী উদ্যোক্তা ও পরিচালকরা, যাদের বিরুদ্ধে অনিয়ম ও তারল্য সংকটের অভিযোগ রয়েছে। তাহলে কেন সাধারণ বিনিয়োগকারীদের কোনো দায় না থাকা সত্ত্বেও তাদের বিনিয়োগ শূন্যে পরিণত হবে? তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দায় নির্ধারণের দাবিও তোলা হয়েছে।
বিএসইসি’র চিঠিতে ৪টি সুনির্দিষ্ট প্রস্তাব
এই প্রেক্ষাপটে, বিএসইসি তাদের চিঠিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসির একীভূতকরণে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ৪টি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে:
১. সম্পদের পুনর্মূল্যায়ন: ব্যাংকগুলোর লাইসেন্স, ব্র্যান্ড ভ্যালু, শাখা নেটওয়ার্ক, ক্লায়েন্ট বেজ এবং মানবসম্পদসহ সামগ্রিক সম্পদমূল্য পুনর্মূল্যায়ন করে বিনিয়োগকারীর অংশ নির্ধারণ করা।
২. দায়ী ব্যক্তিদের সম্পত্তি: ব্যাংকের ঋণ জামানত, দায়ী ব্যক্তিপণ ও তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিবেচনায় এনে বিনিয়োগকারীর স্বার্থমূল্য নির্ধারণ করা।
৩. ন্যূনতম ক্ষতিপূরণ: 'ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ-২০২৫' এর ধারা ৭৭ অনুযায়ী দায়ী ব্যক্তি ছাড়া অন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য একটি ন্যূনতম ক্ষতিপূরণমূল্য নির্ধারণ করা।
৪. তালিকাচ্যুতি নয়: বিনিয়োগকারীর স্বার্থমূল্য অনুপাত নির্ধারণ ও ঘোষণা না করে কোনো ব্যাংককে শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত না করার অনুরোধ জানানো।
কমিশন মনে করে, একীভূত ব্যাংকের তালিকাভুক্তি প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের সম্পূর্ণ বঞ্চিত করা হলে শেয়ারবাজারে আস্থা আরও ভেঙে পড়বে। তাই সরকার যেমন আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শেয়ারহোল্ডারদের সুরক্ষাও সমান গুরুত্ব দেওয়া জরুরি বলে কমিশন মনে করে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিপলস লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা










