টাকা, সময়, তদন্ত—তনু হত্যায় নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক : আজ ২০ মার্চ, ২০১৬ সালের এইদিনে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু। হত্যাকাণ্ডের ৯ বছর পেরিয়ে ১০-এ পা দিলে এখনো বিচারের প্রতীক্ষায় দিন গুনছে তার পরিবার। ৯ বছর আগে এমন এক সন্ধ্যায় বাসা থেকে প্রাইভেট পড়াতে বের হন তনু। কিন্তু ফেরেন লাশ হয়ে। দীর্ঘ এ সময় যত রাত গড়িয়েছে, ততই প্রতীক্ষা বেড়েছে, কিন্তু তনুর আর ঘরে ফেরা হয় না। এখনো তার জন্য অজানা এক প্রতীক্ষায় দিন কাটাচ্ছে মা আনোয়ারা বেগম।
তনু হত্যাকাণ্ডের ঘটনায় তখন দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও বিচারের দাবিতে শোরগোল ওঠে। দেশ-বিদেশে নানা আলোচনা-সমালোচনার মধ্যে মামলা-মোকাদ্দমা চললেও এখনো এ বিচারপ্রক্রিয়া আলোর পথ দেখেনি। আজও বিচারের আকাঙ্ক্ষা নিয়ে দিন পার করছেন তনুর পরিবার।
ঘটনার ৯ বছর পরেও তনুর পরিবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না। প্রতিবেদকের সাথে যোগাযোগের পর তাদের মধ্যে অজানা একটি ভয় ফুটে ওঠে। বারবার নিশ্চিত হতে চেয়েছিল তারা আসলেই সাংবাদিকের সাথে কথা বলছেন কি না। সন্দেহ কিছুটা কমলে আনোয়ারা বেগম বলেন, ‘৯ বছর ধরে অন্ধকারে দিন কাটাচ্ছি। জীবদ্দশায় আমার মেয়ের বিচার দেখার ভাগ্য আমার হবে না। একটি মাত্র মেয়ে ছিল আমার।’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আনোয়ারা বেগম বলেন, ‘অনেক কষ্ট করে বড় করে তুলছিলাম আমার মেয়েকে। তিন সন্তানের মধ্যে তনু ছিল একমাত্র মেয়ে। অভাবের সংসার, কিন্তু তনুকে অভাব বুঝতে দিইনি। সুস্থ অবস্থায় আমার মেয়ে বের হয়ে যায়, ফিরল নিথর হয়ে। এর থেকে কষ্ট-যন্ত্রণা একটা মায়ের আর কী হতে পারে।’
মামলা ও বিচারপ্রক্রিয়া নিয়ে আনোয়ারা বেগম বলেন, মামলাটা কী অবস্থায় আছে জানি না। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে না। ৯ বছর হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা (আইও) কখন বদলে যায়, কখন কী করে—তা আমরা কিছুই জানি না। আগে ছিলেন মুজিবুর, এখন নাকি নতুন আইও তরিকুল। তাকে আমি ফোন দিয়েছিলাম, কিছু বলেননি মামলার ব্যাপারে।’
তনু হত্যার সন্দেহভাজদের বিষয়ে আনোয়ারা বলেন, ‘আমরা সবাইকে দোষ দিচ্ছি না। যে দু’জন প্রধান সন্দেহভাজন, তাদের নিরপেক্ষভাবে জিজ্ঞাসা করলে আমার মেয়ের হত্যাকারীদের চিহ্নিত করা যাবে। তখন সঙ্গে সঙ্গে বিচার হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘৯ বছর যারা মামলার আইও ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হোক। ওদেরও বিচার করতে হবে। যতগুলো আইও ছিল, সবাই অভিযুক্ত ওই ব্যক্তিদের লোক। কেউ আমাদের সহায়তা করছে না। আমাদের যা বলার, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলব। আমরা পূর্ণ আশাবাদী, তাকে সব বলার পর মেয়ের বিচার পাব।’
মামলার বিষয়ে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন বলেন, ‘আমার মেয়ে তার (অভিযুক্ত ব্যক্তির) বাসায় পড়াতে গিয়েছিল। এরপর মেয়েটা আর ফেরত আসেনি। আমি যখন মেয়ের খোঁজে তার বাসায় যাই, তখন তিনি আমাকে কিছু বলেননি। এমনকি আজ পর্যন্ত তিনি বলেননি, আমার মেয়ের সঙ্গে কি হয়েছে, কোথায় গিয়েছিল।’
ইয়ার হোসেন আরও বলেন, ‘আমি বারবার বলেছি, তাকে আইনের আওতায় আনা হোক। তাকে আইনের আওতায় আনা হয়নি এখনো। সে তো একটা মার্ডার মামলার আসামি। সঙ্গে তার স্ত্রীও যুক্ত। আমরা গণহারে দোষারোপ করছি না। ওই দু’জনকে ধরলেই সবকিছু জানা যাবে।’
মামলায় কারো নাম থাকার বিষয়ে ইয়ার হোসেন বলেন, ‘ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের ভেতরে থাকি। মামলা যদি আমি করতাম, তাহলে নাম উল্লেখ করে দিতাম। কিন্তু মামলা করছে আমার অফিস। কিছুদিন পরপর আইও পাল্টায়। অথচ এটা পাল্টানোর কথা ছিল আমার। কিন্তু পাল্টায় তারা।’
সব কথা প্রকাশ করায় জীবনের হুমকি রয়েছে জানিয়ে ইয়ার হোসেন বলেন, ‘আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাই, যা বলার সেখানে বলব। তনুর মা হত্যাকারীদের ফাঁসি চায়—এটা নিউজের মধ্যে সবাইকে বলবেন। আমাদের যেন ড. ইউনূসের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। আমরা বড় অসহায় অবস্থায় আছি।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু নিয়মিত সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতেন। সেই বাসার আশপাশের জঙ্গলে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করে পুলিশ। লাশের দুই দফা ময়নাতদন্ত করা হয়। দ্বিতীয় দফায় কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হয়। সে সময় তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়া যায়।
তনু হত্যাকাণ্ডের বিচার দাবিতে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জোরালো আন্দোলন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোড়ন তুলেছিল। কিন্তু কিছুদিন পরই আন্দোলন স্তিমিত হয়ে যায়। এ ঘটনাতে যে মামলাটি হয়, তার তদন্তের দায়িত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর কাছে দেওয়া হয়েছে। কিন্তু এখনো মামলার কূলকিনারা মেলেনি।
আরিফ/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













