ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিলো আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সম্প্রতি বেশ উত্তেজনার মধ্যে রয়েছে, বিশেষত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। সেই সময় থেকেই ভারতীয় কিছু গণমাধ্যম মিথ্যা প্রচারণা, উগ্র বক্তব্য, সাম্প্রদায়িক উসকানি এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছে। সম্প্রতি, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমনই কিছু মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই মিথ্যাচারের জবাব দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১১ মার্চ) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক প্রতিবাদপত্রে এই মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়।
প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ভারতের কিছু গণমাধ্যম যেমন দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং কমান্ড চেইনের ভাঙনের মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত অপপ্রচার, যা বাংলাদেশ সরকারের স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
প্রতিবাদপত্রে আরো বলা হয়, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে অটল। আমাদের কমান্ড চেইন সুসংহত রয়েছে এবং সেনাবাহিনীর সকল সদস্য, বিশেষত ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংবিধান, শৃঙ্খলা ও বাংলাদেশের জনগণের প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করছেন। সেনাবাহিনীর মধ্যে বিভাজন বা অসন্তোষের কোনো অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।"
এতে আরও বলা হয়, বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো, দ্য ইকোনমিক টাইমস বারবার এমন অপপ্রচারে লিপ্ত হচ্ছে। ২৬ জানুয়ারি ২০২৫ তারিখেও একই গণমাধ্যমে অনুরূপ ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছিল। এমন মিথ্যা সংবাদ প্রচারের ঘটনা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
এছাড়া, কিছু অনলাইন পোর্টাল এবং কিছু টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচারণাকে বিস্তৃত করেছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার অপকৌশল বলে মনে হচ্ছে। এসব গণমাধ্যম অপপ্রচারের হাতিয়ারে পরিণত হয়েছে বলে আইএসপিআর দাবি করেছে।
আইএসপিআর ভারতীয় গণমাধ্যমসহ অন্যান্য সকল গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করতে এবং যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে আহ্বান জানায়। এছাড়া, যদি কোনো গণমাধ্যম সেনাবাহিনীর বিষয়ে মন্তব্য বা ব্যাখ্যা চায়, তবে তারা যেন সরাসরি সেনাবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) এর সঙ্গে যোগাযোগ করে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে কাজ করার অনুরোধ জানায়, যাতে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে কোনো অপ্রয়োজনীয় উত্তেজনা বা বিভ্রান্তি সৃষ্টি না হয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













