১০ কোম্পানিতে ব্র্যাক ব্যাংকের বিনিয়োগ ৫৫৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিতে ৫৫৯ কোটি টাকা বিনিয়োগ করেছে ব্র্যাক ব্যাংক। যার সব কয়টি মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি হিসেবে বিবেচিত। গত ৩১ ডিসেম্বর আনরিয়েলাইজড (অবিক্রিত) গেইন দাঁড়িয়েছে ১০ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টদের মতে, আমাদের শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী রাতারাতি মুনাফা করতে চায়। যে কারণে তারা আইটেমের পেছনে ছুটে বেড়ায়। এটা করতে গিয়ে অধিকাংশ বিনিয়োগকারী লোকসান গুনে। কিন্তু মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা কম থাকে।
ব্র্যাক ব্যাংক শেয়ারবাজারের মৌলভিত্তির কোম্পানি হিসাবে পরিচিত বাটা সু, বার্জার পেইন্টস, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, লাফার্জহোলসিম, লিন্ডে বিডি, ম্যারিকো, রেনাটা, সিঙ্গার বাংলাদেশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ৫৫৮ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকা বিনিয়োগ করেছে। এরমধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। এই কোম্পানিটিতে ব্র্যাকটির বিনিয়োগ ১৪৫ কোটি ৫২ লাখ টাকা।
এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে গ্রামীণফোনে। আর তৃতীয় সর্বোচ্চ ৭৫ কোটি ৬৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে ম্যারিকো বাংলাদেশে।
ব্র্যাক ব্যাংকের ওই ৫৫৮ কোটি ৮৬ লাখ টাকার বিনিয়োগের বাজার দর (৩১ ডিসেম্বর) দাঁড়িয়েছে ৫৬৯ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকটি ১০ কোটি ৩৫ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফায় রয়েছে। তবে এই মুনাফা হিসাবে অন্তর্ভূক্ত করে দেখানো হয়নি।
এই ব্যাংকটির সুদজনিত আয়, বিনিয়োগজনিত আয় ও কমিশন আয় বৃদ্ধির কারনে আগের বছরের ৬১৪ কোটি ২০ লাখ টাকার নিট মুনাফা বেড়ে ২০২৩ সালে হয়েছে ৮২৭ কোটি ৫১ লাখ টাকা।
আগের বছরে ব্যাংকটির নিট সুদজনিত আয় হয়েছিল ১ হাজার ৮৪১ কোটি ৬৩ লাখ টাকা। তবে ২০২৩ সালে এই আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৪ কোটি ৮৯ কোটি টাকা।
এছাড়া আগের বছরের ৭৫৮ কোটি ৫৯ লাখ টাকার বিনিয়োগজনিত আয় বেড়ে ১ হাজার ২৬৮ কোটি ৬৭ লাখ টাকা এবং ১ হাজার ১৫২ কোটি ২১ লাখ টাকার কমিশনজনিত আয় বেড়ে ১ হাজার ৩০৩ কোটি ৮৯ লাখ টাকা হয়েছে।
ব্যাংকটির সুদজনিত আয় করতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ঋণ বিতরনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ২৮ কোটি ৭৬ লাখ টাকা। এরমধ্যে ২০টি গ্রুপ অব প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ১১ হাজার ৭১৭ কোটি ৬ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ দেওয়া হয়েছে আবুল খায়ের গ্রুপকে। এই গ্রুপে ব্র্যাক ব্যাংকের ঋণের পরিমাণ (ফান্ডেড+নন ফান্ডেড) ৮১৪ কোটি ৭৯ লাখ টাকা।
এরপরের অবস্থানে থাকা সিটি গ্রুপকে ৭৬৬ কোটি ৮১ লাখ টাকা ও তৃতীয় সর্বোচ্চ সামিট গ্রুপকে ৬৯৮ কোটি ৬৭ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একটি ব্যাংক একক গ্রাহক বা গ্রুপকে মূলধনের ১০ শতাংশ ঋণ দিলে তা বড় ঋণ বা লার্জ লোন হিসেবে বিবেচিত হয়। আর ফান্ডেড ঋণ বলতে ব্যাংক থেকে সরাসরি টাকা দেওয়াকে বোঝায়। আর নন-ফান্ডেড বলতে এলসি, গ্যারান্টিসহ বিভিন্ন দায়কে বোঝানো হয়।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের ১৮৭টি শাখা ও ৪০টি উপশাখা রয়েছে। এছাড়া ১৯৮টি এরিয়া অফিস, ৪৫৭টি এসএমই ইউনিট অফিস, ৩২৯টি এটিএম বুথ ও ১০৯৪টি এজেন্ট আউটলেট রয়েছে।
শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা









