আইপিডিসি ফাইন্যান্সের নতুন এমডি রিজওয়ান দাউদ সামস
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিজওয়ান দাউদ সামস। এর আগে তিনি এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করেন।
বুধবার (১৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে দীর্ঘ ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন সামস কোম্পানির এমডি হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন। ২০২৪ এর জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত এমডি’র দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০৭ সালের নভেম্বর মাসে আইপিডিসিতে যোগদান করার পর থেকে সামস বিভিন্ন সময়ে নতুন নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০২১ এর এপ্রিলে আইপিডিসি’র এ যাবৎকালের প্রথম অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিডিসি ২০১৫ সাল থেকে যে সার্বিক পরিবর্তন ও উন্নয়ন প্রক্রিয়ায় যাত্রা শুরু করে তাতে রিজওয়ান দাউদ সামস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইপিডিসিকে ইন্ডাস্ট্রির অন্যতম দ্রুত প্রবৃদ্ধিশীল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করতে সামসের অবদান অনস্বীকার্য।
সিএমএসএমই ফাইন্যান্সিং, রিটেইলার ফাইন্যান্সিং এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সিং-এর জন্য ভ্যালু চেইন ফাইন্যান্সিংয়ে তার গৃহীত বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আইপিডিসিকে এনে দেয় দেশ-বিদেশের নানা স্বীকৃতি।
এছাড়া কোভিড-১৯ মহামারিকালে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের পাশে থাকতে তার প্রচেষ্টা কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আইপিডিসিতে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হাবিব ব্যাংক ও জিএসপি ফাইন্যান্সে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তিনি মেলবোর্ন, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং এর পূর্বে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।
সামস জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতে বিভিন্ন বিজনেস ট্রেনিং ও সেমিনারে অংশগ্রহণ করেন।
নতুন এই দায়িত্বপ্রাপ্তি বিষয়ে তিনি বলেন, আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ঘোষিত হওয়া আমার জন্য একই সাথে আনন্দের ও গর্বের একটি বিষয়।
তিনি বলেন, ইন্ডাস্ট্রির সবচেয়ে স্বল্প খেলাপি ঋণহারযুক্ত প্রতিষ্ঠানগুলোর একটি হওয়া সত্ত্বেও, এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার পাবে কর্পোরেট গভর্ন্যান্সের মানকে সর্বাধিক গুরুত্বারোপ করে এবং স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রকগোষ্ঠীর সাথে ফলপ্রসূ সমন্বয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে তোলা।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের আর্থিক খাতের জন্য উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সমৃদ্ধ এক নতুন আগামীতে প্রবেশ করব এবং আমাদের এগিয়ে চলার ভিত্তিতে বরাবরের মতো বিশেষ প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তরুণদের উৎসাহ প্রদান এবং সুবিধাবঞ্চিতদের পাশে থাকা।
আইপিডিসি’র সমস্ত স্ট্র্যাটেজিক লক্ষ্য পূরণে সম্মিলিতভাবে এগিয়ে চলার সাথে সাথে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য আন্তরিক সেবা সুনিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।
শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






