শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডিএসই টাওয়ারের ভিআইপি লাউঞ্জে রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ৷
প্রধান অতিথির বক্তব্যে শেখ শামসুদ্দিন বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। কিন্তু, প্রয়োজনীয় পরিমাণ অর্থের অভাবে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। এই সমস্যা সমাধানে শেয়ারবাজারকে কাজে লাগানোর জন্য ভি-নেক্সট প্ল্যাটফর্ম হতে পারে অন্যতম মাধ্যম।
তিনি বলেন, এটা নতুন কিছু না। অনেক আগে থেকেই বিষয়টা ছিল। শুধু মাঝখানে করোনা এবং অন্যান্য কারণে বন্ধ ছিল। ২০২০ সালে ডিএসই ভি-নেক্সট নিয়ে একটি প্রগ্রেস রিপোর্ট দিয়েছিল। সেখানে কী কী কাজ করা লাগবে, সে বিষয়ে বলা আছে। এছাড়া, ভি-নেক্সট সম্পর্কিত ওয়েবসাইটসহ আরো অনেক বিষয় বলা আছে।
স্বাগত বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, শেনঝেন স্টক এক্সচেঞ্জের সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত একটি মূলধন ম্যাচমেকিং প্ল্যাটফর্ম, যা ইক্যুইটি/ভেঞ্চার ক্যাপিটাল ও উদীয়মান প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। বর্তমানে এটি চীনসহ ৪৭টিরও বেশি দেশে ভি-নেক্সট প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব দেশের সম্ভাবনাময় সংস্থাসমূহ ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সম্প্রসারণে প্রয়োজনীয় মূলধন চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। অনলাইন প্রযুক্তিনির্ভর ভি-নেক্সট প্ল্যাটফর্ম সমগ্র বিশ্বের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে৷
তিনি বলেন, একটি দেশের সম্ভাবনাময় খাতসমূহ বৈদেশিক অর্থায়নের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে ভি-নেক্সট সেতুবন্ধন রূপে কাজ করছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে শেয়ারবাজারের জন্য দুটি সুযোগ সৃষ্টি করবে। প্রথমত, এসএমই কোম্পানিগুলোর জন্য অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন এবং দ্বিতীয়ত, শেয়ারবাজারে ইস্যুকারী ও বিনিয়োগকারী উভয়কে উপকৃত করার জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন। ভি-নেক্সটের মাধ্যমে ব্যাপক বৈদেশিক বিনিয়োগ হবে।
স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ভি-নেক্সটের কার্যকারিতা বাস্তবায়নের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মো. শাহাদাত হোসেন৷ তিনি ভি-নেক্সটের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, নেক্সট গ্লোবাল নেটওয়ার্ক, নেক্সট কমিউনিটি, নেক্সট অফার: এন্টারপ্রাইজ, নেক্সট ও ডিএসই, নেক্সট ব্যবহারকারীদের নির্দেশিকা এবং নেক্সটের অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন৷
মূল প্রবন্ধের ওপর বক্তারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি, এসএমই, স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল ভি-নেক্সট প্লাটফর্মে অন্তর্ভুক্তির ব্যাপারে বিভিন্ন অভিমত এবং এর সুবিধা তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন, আমাদের প্রধান কাজই হচ্ছে মার্কেটকে বড় করা। যারা আসতে চায় না, তাদেরকে আনতে হবে। কেন আসতে চায় না, সেটাও জানতে হবে।
নেক্সট প্ল্যাটফর্ম একটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি, যা কৌশলগত বিনিয়োগকারীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভি-নেক্সট চালু হলে বাংলাদেশে মানসম্পন্ন কোম্পানির সংখ্যা বৃদ্ধি পাবে এবং নেক্সটভুক্ত কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশের অথনীতি তথা শেয়ারবাজার উন্নয়নে গুরুত্বপূণ ভূমিকা রাখবে৷
শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত





.jpg&w=50&h=35)


