শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউজ রিলায়েন্স ফাইন্যান্স (আভিভা ফাইন্যান্স) এর সহযোগী প্রতিষ্ঠান আভিভা ইক্যুইটিতে ভয়াবহ অনিয়ম ও কারসাজি হয়েছে। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ঘাটতি, নেগেটিভ অ্যাকাউন্টে ঋণ প্রদান, ডিলার অ্যাকাউন্ট ও নেগেটিভ অ্যাকাউন্টে শেয়ার ডাম্পিং, অতিরিক্ত দামে প্লেসমেন্ট শেয়ার ক্রয়, সীমাহীন শেয়ার কারসাজি এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ হয়েছে।
এসব ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। পরিদর্শক দলের কাছে ঘটনার দায় স্বীকার করছেন শহিদুল ইসলাম।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে, প্রতিবেদন পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন বলেছে, এর আগেও কয়েকটি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছে। হাউজগুলোর কারসাজি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। এরপর পরবর্তী সময়ে কারসাজি রোধে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন চলমান।
ডিএসইর ৬২নং ট্রেকহোল্ডার কোম্পানি আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানের ব্যাপারে সম্প্রতি পরিদর্শন প্রতিবেদন পাঠায় ডিএসই। প্রতিবেদনে কোম্পানির এমডি মো. শহিদুল ইসলামের প্রত্যক্ষ সম্পৃক্ততায় সীমাহীন অনিয়ম তুলে ধরা হয়েছে। পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি-এমন কোম্পানির প্লেসমেন্ট শেয়ার অভিহিত মূল্যের চেয়ে বেশি দামে কিনে কোম্পানির অপূরণীয় ক্ষতি করেছেন মো. শহিদুল ইসলাম। নিয়ন্ত্রক সংস্থাকে ভুল তথ্য দিয়ে আইন অমান্য করে নেগেটিভ ইক্যুইটি অ্যাকাউন্টে দেওয়া ঋণের ওপর সুদ ধার্য করে আর্থিক প্রতিবেদনে আয় বাড়িয়ে দেখিয়েছেন। এছাড়া বোর্ড মিটিং ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) নামে অর্থ লুটপাটের মাধ্যমে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন।
গত ২০ জুলাই কোম্পানিটিতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করলে এসব অনিয়ম এবং বেআইনি কার্যক্রম বেরিয়ে আসে। কিন্তু কোম্পানি সব সময় ডিএসইকে যে তথ্য দিয়েছে, তাতে সবকিছু সঠিক দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ওইসব তথ্য সঠিক ছিল না। ডিএসইর প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সিকিউরিটিজ হাউজটির সিসিএতে ঘাটতি ছিল ৩ কোটি ৬ লাখ টাকা। ২৫ মে ঘাটতি ছিল ৬ কোটি ৪৬ লাখ টাকা। কিন্তু সিকিউরিটিজ আইন অনুসারে সিসিএতে কোনো ঘাটতি বেআইনি।
সিসিএতে ঘাটতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০২২ সালের ২২ মার্চ বিএসইসি এক নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতি থাকা কোম্পানিগুলোর ফ্রি লিমিট বন্ধ থাকবে। এছাড়া আরও কিছু শাস্তির কথা বলা হয় নির্দেশনায়। এর মধ্যে রয়েছে-স্টক-ব্রোকার, স্টক-ডিলার এবং ডিপোজিটরি পার্টিসিপেন্টের লাইসেন্স নবায়ন না করা, নতুন শাখা ও বুথ খোলার অনুমতি বন্ধ এবং শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
ফলে সিসিএ হিসাবে ঘাটতির মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর রুল ৬(১) ও ৬(৫) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং বিধিমালার দ্বিতীয় তফশিলের আচরণবিধি ১ লঙ্ঘন করেছেন।
এদিকে সিসিএতে ঘাটতি ধরা পড়ায় আভিভা ইক্যুইটি তড়িঘড়ি করে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নেয়। এর মধ্যে ৫ কোটি টাকা সিসিএ হিসাবে জমা দিয়ে বাকি ৫ কোটি টাকা রাখা হয় কোম্পানির হিসাবে। ডিএসই বিষয়টি বুঝতে পেরে ঋণের অনুমোদনপত্র এবং আভিভা ইক্যুইটির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তের কপি চেয়ে চিঠি দেয়। তবে প্রথমদিকে কোনো কাগজপত্র দেয়নি প্রতিষ্ঠানটি। আর এভাবে স্টক এক্সচেঞ্জকে তথ্য না দেওয়া আইনের লঙ্ঘন।
এরপর দ্বিতীয় দফা উদ্যোগ নিয়ে ব্রোকারেজ হাউজটি থেকে কিছু কাগজপত্র সংগ্রহ করে ডিএসই। কিন্তু কাগজপত্রে আসল তথ্য লুকানো হয়। এক্ষেত্রে গত ২৫ মে স্টক এক্সচেঞ্জের সিসিএ মডিউলে দেওয়া তথ্যে পেঅ্যাবল (গ্রাহক পাবে) দেখানো হয় ২ কোটি ৮৪ লাখ টাকা। ১৮ জুন দেখানো হয় ৩ কোটি ৯২ লাখ টাকা।
কিন্তু তদন্তকালে ডিএসইর পরিদর্শক দল ২৫ মে প্রকৃত পেঅ্যাবল পেয়েছে ৯ কোটি ২৪ লাখ এবং ১৮ জুন ৭ কোটি ২৭ লাখ টাকা। আবার ২০ জুলাই ডিএসইর পরিদর্শক দল প্রতিষ্ঠানটির জমা দেওয়া তথ্য এবং বাস্তবে বিশাল ফারাক খুঁজে পায়। এই ধরনের তথ্য গোপন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-র ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ডিএসইর প্রতিবেদন থেকে আরও জানা গেছে, কোম্পানির অনিয়ম ঢাকার জন্য নেগেটিভ ইক্যুইটি হিসাবকে পজিটিভ এবং পজিটিভ অ্যাকাউন্টকে নেগেটিভ হিসাবে দেখিয়েছে।
নিয়ম অনুসারে নেগেটিভ ইক্যুইটি অ্যাকাউন্টে ঋণ দেওয়ার বিধান নেই। কিন্তু আইন অমান্য এবং পরিচালনা পর্ষদের ছাড়া ৪০ কোটি ২৪ লাখ টাকা ঋণ দিয়েছেন এমডি শহিদুল ইসলাম। পরিদর্শক দলকে এই টাকার উৎস দেখাতে পারেননি তিনি। এছাড়া পরিচালনা পর্ষদের ২০২০ সালের সভার সিদ্ধান্ত অমান্য করে এই ঋণের বিপরীতে ৫৫ কোটি ২২ লাখ টাকা সুদ ধার্য করে আর্থিক প্রতিবেদনে কোম্পানির আয় বাড়িয়ে দেখিয়েছেন। মিথ্যা ও ভিত্তিহীন আয়ের বিপরীতে সরকারের কোষাগারে করও জমা দিয়েছেন তিনি। এতে কোম্পানির আর্থিক অবস্থা আরও দুর্বল হয়েছে।
এই ধরনের কাজ মার্জিন রুলস, ১৯৯৯-এর ৫ ও ৬ ধারায় অপরাধ। কারণ ওই ধারায় উল্লেখ আছে নেভেটিভ ইক্যুইটি অ্যাকাউন্টে ঋণ দেওয়া নিষিদ্ধ। এই বিষয়ে কোম্পানিটিকে শুনানিতে ডাকে ডিএসই। শুনানিতে কোম্পানির হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ গোলাম সরওয়ার এই বিষয়ে এমডিকে দায়ী করে লিখিত দিয়েছেন। এরপর গত ৩ ডিসেম্বর ডিএসইর পক্ষকে এমডি শহিদুল ইসলাম চিঠি দিয়ে কোম্পানিতে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


