ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন

২০২৬ আগস্ট ১৯ ১৬:২৮:১৯
এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ১৭ আগস্ট ২০২৬ তারিখের এক চিঠির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিসি ব্যাংক।

ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের দেওয়া অনুমোদনের আওতায় এনসিসি ব্যাংকের ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন সাপেক্ষে এ রূপান্তর কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ব্যাংকটির প্রস্তাবিত রূপান্তর কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের জারি করা সংশ্লিষ্ট নির্দেশিকার দ্বিতীয় অংশের ‘সি’ ধারা—অর্থাৎ প্রচলিত ব্যাংককে ইসলামী ব্যাংকে রূপান্তরসংক্রান্ত বিধান অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি এ ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য নিয়ন্ত্রকীয় শর্ত ও বিধিবিধানও অনুসরণ করতে হবে।

এনসিসি ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করে ২০টি শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে